যুব সমাজকে আগামীর ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলতে হবে : নবাবগঞ্জে খন্দকার আবু আশফাক

নাজমুল হোসেন অন্তর : আমাদের তরুণ ও শিক্ষিত যুব সমাজকে আগামীর ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলতে হবে।  আগামীর ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলতে হলে তরুণ ও শিক্ষিত যুব সমাজকে মাদকের কষাঘাত থেকে দূরে থাকতে হবে। খেলাধুলায় আগ্রহী করে গড়ে তুলে মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে যুব সমাজকে মাদক মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ আয়োজিত চূড়ান্ত পর্বের ফুটবল টুর্নামেন্টের খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাইনাল টুর্নামেন্টে দোহার আউলিয়াবাদ চির সবুজ সংঘ বনাম নতুন বান্দুরা অরুনাচল সংঘের মধ্যে চূড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আউলিয়াবাদ চির সবুজ সংঘ চ্যাম্পিয়ন হয়।

খন্দকার আবু আশফাক বলেন, সমাজে তরুণ প্রজম্মকে দক্ষ ও শিক্ষিত করে গড়ে তুলতে হলে খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই। তাই প্রতি বছরের ন্যায় নবীন সেতু সংঘকে নিয়মিত এ খেলার আয়োজন করতে হবে।

ক্লাবের সভাপতি মো. মজনু মোল্লার সভাপতিত্বে খেলায় উদ্বোধক ছিলেন মোহাম্মদ হোসেন জনি শিকদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম, ব্যবসায়ী উদ্যোক্তা তানভির আহমেদ,  আজাদুল ইসলাম পান্নু, মহসীন আহমেদ তুষার, সাবেক ভাইস চেয়ারম্যন ইয়াসমিন আক্তারসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *