২৪ মার্চ, মঙ্গলবার বিকেলে জয়পাড়া বড়ো মাঠে, নিজ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোহার পৌরসভা ( বিএনপি) সাধারণ সম্পাদক
মুহসিন উদ্দিন খান (মাসুম)। এই সময় মাসুম এলাকাবাসির খোঁজ খবর নেন।
এই সময় এলাকাবাসি মাসুমকে আসন্ন দোহার পৌরসভার মেয়র প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেন।
মাসুম সবার উৎসাহ দেখে সবাইকে আশ্বস্ত করেন, সবার সহযোগিতা পেলে ইনশা আল্লাহ আমি এই নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব এবং আপনাদের সবার সহযোগিতা পেলে মেয়র নির্বাচিত হব। তবে আমি মেয়র নির্বাচিত হলে, মেয়র হিসেবে নয়, আপনাদের সেবক হিসেবেই কাজ করে যাব।
