মুন্সীগঞ্জে বেইলি ব্রিজ ধসে ট্রাক পুকুরে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি একটি বেইলি ব্রিজ ধসে ট্রাক পুকুরে পড়ে গেছে।

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-দিঘিরপাড় সড়কের পুরা বাজারে বেইলি ব্রিজটি ধসে পড়লে দিঘিরপাড়ের সঙ্গে টঙ্গীবাড়ির আশেপাশে এবং শরিয়তপুর জেলার বেশ কিছু এলাকার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী কবির হালদার বলেন, “কাঠের গুড়িবোঝাই একটি ট্রাক ওই বেইলি ব্রিজটি অতিক্রম করার সময় বিকট শব্দে ধসে পরে।তবে চালক ও তার সহকারী অক্ষত অবস্থায় উঠে আসতে সক্ষম হয়।”

এখন লোকজন নৌকায় করে পারাপার হচ্ছেন বলে জানান তিনি।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, ট্রাকটি দ্রুত উদ্ধার করে সড়কটি সচল করার জন্য চেষ্টা করা হচ্ছে। এটি সড়ক ও জনপথের সেতু; ঘটনাটি তাদের জানানো হয়েছে।তবে এ ঘটনায় লোকজনের কোনো  ক্ষয়ক্ষতি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *