মুন্সিগঞ্জে শীর্ষ সন্ত্রাসী চাক্কু মিলন চাক্কুসহ গ্রেফতার

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(
মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও লুটপাটের মামলায় মিলন মিজি ওরফে চাক্কু মিলন (৩০)কে চাক্কুসহ গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে শহরের লিচুতলা এলাকা থেকে সদর থানার পুলিশ চাক্কু মিলনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২টি হত্যা, শহরের খালইস্ট এলাকার জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদের মালিকানাধীন সবুজ ছায়া রেষ্টুরেন্ট ভাঙচুর, লুটপাটসহ অন্তত ১৪ টি মামলা রয়েছে। মিলন শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকার আক্কাছ মিঝির ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের কৃষিব্যাংক চত্বর এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালায় চাক্কু মিলন। এ ঘটনায় তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা হয়। একইদিন বিকেলে শহরের খালইস্ট এলাকায় জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদের মালিকানাধীন ‘সবুজ ছায়া’ রেস্টুরেন্ট ভাঙ্চুর ও লুটপাট করার মামলার আসামি চাক্কু মিলন।

রোববার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের লিচুতলা এলাকা থেকে সদর থানার ওসি (তদন্ত) সজিব দে’র নেতৃত্বে সংগীয় ফোর্সের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *