মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে যুবদল নেতাদের সংবাদ সম্মেলন

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় রাতের আধারে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে উপজেলা যুবদল নেতাদের জড়িয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌরসভা যুবদলের নেতা কর্মীরা। শনিবার দুপুরে দোহার প্রেসক্লাব সভাকক্ষে সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন পদ্মায় রাতের আধারে বালু উত্তোলন নিয়ে বেশ কয়েকটি জাতীয় দৈনিকে যুবদল নেতা মোশারফ হোসেন ও মাহাবুবুর রহমান বেপারীসহ আরও বেশ কয়েকজনের নামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন দোহার উপজেলা যুবদলের মুখপাত্র মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, পদ্মায় বালু উত্তোলনের সাথে কোনো যুবদল নেতাকর্মী জড়িত নয়। সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আওয়ামীলীগের  একটি চক্র সাংবাদিকদের ভুল তথ্য দিয়েছে বলে দাবি করা হয়। এসময় দোহার উপজেলা ও পৌরসভা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *