ঢাকার দোহার উপজেলায় ঐতিহ্যবাহী মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও শতবর্ষ উদযাপন কমিটি গঠন করা হয়েছে। উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা এলাকায় কলেজের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. জালাল উদ্দীনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুর রহমান পাখির সঞ্চলনায় শতবর্ষ উদযাপন কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে অধ্যাপক ডা. মো. জালাল উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন শিকদারের নাম ঘোষণা করা হয়।
এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন- সিনিয়র সহ সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুর রহমান পাখি, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম, মো. ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসির উদ্দিন খান বাচ্চু, মো. শামীম আহসান, সাংগঠনিক সম্পাদক মো. আক্কাস আলী খান, দপ্তর সম্পাদক আজাদ শিকদার, অর্থ সম্পাদক মো. আওলাদ হোসেন বাচ্চু, প্রচার প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সাইদুর রহমান।
উপস্থিত ছিলেন প্রফেসর মো. আবুল বাশার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কবির হোসেন, ইঞ্জি. আলাউদ্দিন, পিসওয়ে হিউম্যান রাইটস্ এর দোহার-নবাবগঞ্জ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, মিজানুর রহমান দৌলত, মো. নজরুল ইসলাম, কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দসহ শিক্ষকমণ্ডলী।
