ঢাকার দোহার উপজেলার মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের এসএসসি ২০১০ ব্যাচের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার মাহফিল ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার আয়োজিত এ মানবিক কর্মসূচিতে ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইফতার মাহফিলের পাশাপাশি এলাকার প্রায় ১০০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
২০১০ ব্যাচের সদস্যরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য থেকেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
তারা আরো বলেন, রমজানের এই পবিত্র মাসে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারা তাদের জন্য বড় প্রাপ্তি। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশা প্রকাশ করেন।
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
