“মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে” শ্রীনগরে মাদকবিরোধী সমাবেশে মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, মাদকের বিরুদ্ধে শুধু সরকারের নয়, দলের প্রতিটি নেতাকর্মীকেও সোচ্চার হতে হবে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ফুলকুচি গ্রামে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি একটি জনবান্ধব দল হিসেবে সবসময় জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। দেশ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করতে হলে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ইসমাইল আহমেদ টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাফকাত হোসেন রকি এবং নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান।

পরে মীর সরফত আলী সপু বৃক্ষরোপন কর্মসূচীতে যোগদান করেন এবং শ্রীনগর উপজেলার রথ যাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *