ভূরুঙ্গামারীতে রোকেয়া দিবস পালনে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা

মোঃ রফিকুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ  কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে রোকেয়া দিবস পালনে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। রোকেয়া দিবস পালনে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার। এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, জেলা পরিষদ এর সদস্য জহির উদ্দিন ব্যাপারী, জেলা পরিষদ এর মহিলা সদস্য মাসুদা ডেইজি, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন,ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক ওয়াজেদ আলী, হাফিজুর রহমান, আরো অনেকে। রোকেয়া দিবসে পাঁচ জন নারীকে জয়িতা পুরস্কারে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রথম ক্যাটাকরিতে রয়েছে, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারীদের মধ্যে রয়েছেন,মোছাঃ ছালেহা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীদের মধ্যে রয়েছেন,মোছাঃ শাপলা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীদের মধ্যে রয়েছেন, মোছাঃ ফরিদা পারভীন, সফল জননীর ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারী মোছাঃ ফুলজান খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী, মোছাঃ ফাহিমা আফরোজ মীম। জয়িতার মাঝ থেকে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারী মোছাঃ শাপলা খাতুন তার নিজের দুঃখ কষ্টের ও সফলতার বক্তব্য রাখেন। জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে জয়িতাদের ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন , দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, সাংবাদিক রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সাংবাদিক খোকন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্র ছাত্রী বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকগণ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *