মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে উপজেলা দোকান কর্মচারী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভূরুঙ্গামারী সিনিয়র (ডিগ্রি) ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জিয়াউল হক ১০০ ভোট বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাফফর আলী পেয়েছেন ৭৬ ভোট । সিনিয়র সহ-সভাপতি পদে জাহিদুল হক ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১০৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৬৪ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭ জন। সহ-সাধারণ সম্পাদক পদে শ্রী উত্তম চন্দ্র মহন্ত,সাংগঠনিক সম্পাদক লাফছু মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, দপ্তর সম্পাদক শ্রী কুমার ভদ্র, প্রচার সম্পাদক আফজাল হোসেন, কল্যাণ ক্রীয়া ও ধর্ম মোজাফফর হোসেন, কার্যকরী সদস্য শ্রী গৌরাঙ্গ চন্দ্র বর্মন |
নির্বাচন পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করেন, প্রধান নির্বাচন কমিশনার মোঃ আশরাফুল আলম সহকারী অধ্যাপক সোনাহাট ডিগ্রি কলেজ এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন, জিল্লুর রহমান রাসেল, প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন,মোঃ তাইফুর রহমান মানিক,সহকারী শিক্ষক ঝুঁকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সহকারী প্রিজাইটিং দায়িত্বে ছিলেন লিজন ব্যাপারী, পোলিং অফিসার দায়িত্বে ছিলেন, মোছাঃ আসমা সিদ্দিকা, সহকারী শিক্ষক বহালগুড়ি দাখিল মাদ্রাসা।
