এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বসত বাড়ীর ঘাটলা থেকে লক্ষ টাকা মুল্যের ইঞ্জিন চালিত একটি নৌকা চুরির ঘটনায় থানায় অভিযোগ
করেন নৌকার মালিক শহিদুল ইসলাম। শুক্রবার উপজেলার ষোলঘর ইউনিয়নের পশ্চিম কেয়টখালী মিত্রেরহাটি এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, নৌকার মালিক বৃহস্পতিবার রাত ১১টার দিকে বসতবাড়ী সঙলগ্ন ঘাটলায় গাছের সাথে ইঞ্জিন চালিত নৌকাটি বেধে ঘুমাতে যায়। পরে দিন সকাল ৭টার দিকে ঘাটে গিয়ে নৌকাটি আর দেখতে পাইনি। অজ্ঞাতনামা চোরেরা যেকোন সময় চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীনগর ডিউটি অফিসার এএসআই হুমায়ুন কবির জানান, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
