এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বসতঘরের আসবাবপত্র ভাংচুরসহ ১ জনকে মারধর করে আহত করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের পূর্ব বাঘড়া এলাকার এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হুমায়ুন বেপারী বাদী হয়ে কাঞ্চন মালাকে প্রধান বিবাদী করে ৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী হুমায়ুন বেপারীর পরিবারের সাথে তাদের আত্মীয় কাঞ্চন মালা, আখি আক্তার, কথা আক্তার, জহুরা বেগম, জুলেখা বেগম ও জাহুরা বেগমদের সাথে বিরোধ চলে আসছিল ছিল। এর জের ধরে গত বুধবার বিকেলে কাঞ্চন মালাগং ভুক্তভোগীর বসত ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে ক্ষতি সাধন করে। এসময় ভুক্তভোগীর স্ত্রী জান্নাত বাধা নিষেধ করলে তাকে প্রাণ নাশের হুমকি প্রদান করা হয়।
এই ঘটনার ধরে শুক্রবার দুপুর ১২টার দিকে পুনরায় কাঞ্চন মালাসহ অন্যান্যরা বিবাদীরা ভুক্তভোগীর মা নাজমা বেগমকে মারধর করে আহত করে এবং তাকে প্রান নাশের হুমকি প্রদান করে কাঞ্চন মালাগং।
এব্যাপারে শ্রীনগর থানার এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, এঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
