“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল,ক্রীড়াই আমাদের মনোবল” এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহারের সাহেবখালী খালপাড়ে বার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাহেবখালী খালপাড় যুব সংঘের আয়োজনে খালপাড় এলাকায় এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় রাইপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার ও বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ হোসেন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া।
এ সময় তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে সরে এসে খেলাধুলায় নজর দিতে হবে। আজকে যারা নবীন আগামি দিনেই তারা প্রবীণ হবে। বিপথে, খারাপ জায়গায় না গিয়ে নিজের ভবিষ্যৎতের দিকে খেয়াল রাখতে হবে। তাহলেই সুন্দর মাদকমুক্ত সমাজ গড়তে পারবো।
রাইপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদারের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার ওসি (তদন্ত) নুরুন্নবী ইসলাম ।
খেলায় সাহেবখালী ফাইটার্স বনাম সাহেবখালি কিং স্টার দল দুটি অংশগ্রহণ করে। পরে খেলার ১০ মিনিটের মাথায় সাহেবখালি ফাইটার্স ১-০ গোলে সাহেবখালী কিং স্টার দলকে হারিয়ে জয়লাভ করে।
টুর্নামেন্টে খেলা প্রেমী দর্শকের উপস্থিতি দেখা গিয়েছে চোখে পড়ার মতো। গ্রামবাংলায় যেন এক টুকরো স্টোডিয়াম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পাড়া এবি ব্যাংকের ম্যানেজার আবু আইয়ুব ভূইয়া, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলহাস উদ্দিন,দোহার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আজিজ, দোহার উপজেলা বিএনপি নেতা মিনহাজ পান্নু, দোহার উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান,দোহার উপজেলা কৃষকদলের সিনিয়র সহ -সভাপতি কবির শেখ, দোহার পৌরসভা বিএনপি নেতা কাউছার আহমেদ রিপন,বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাজি,মুক্তার বেপারী,আউলাদ হোসেন,ইস্রাফিল।
খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন আমির, আজাদ,নাঈম,রবিন,সজিব,লিংকন,সামির সহ আরো অনেকে।
পরে চ্যাম্পিয়ান সাহেবখালী ফাইটার্স দলকে একটি ফ্রিজ ও রানার্সআপ সাহেবখালী কিং স্টার দলকে একটি কালার টেলিভিশন তুলে দেন অতিথিবৃন্দ।
