বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হাবিব ও সাইফুলের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ির ধোয়াইর এলাকার হাবিব ও সাইফুলের পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি পরিবারের খোজ খবর নিয়ে তাদের পাশে থাকারও আশ্বাস প্রদান করেন। সাইফুল (৩৩) উপজেলার নয়াবাড়ির পশ্চিম ধোয়াইরের শেখ ছকিলের ছেলে ও হাবিবুর রহমান হাবিব (২২) মধ্য ধোয়ারের শেখ মঙ্গলের ছেলে।
এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক হাবিব ও সাইফুলের পরিবারকে আশ্বাস দিয়ে বলেন, চিকিৎসাসহ যেকোনো সমস্যায় আমাদের জানাবেন। আমরা আপনাদের পাশে থেকে কাজ করে যাব ইনশা আল্লাহ।
