ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় বাইকচালক নিহত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরের হাসাড়ায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় বাইকচালক নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ইমন ইবনে তালিব (২৪)। সে পাবনার ঈশ্বরদীর রুপপুর এলাকার মোতালেবের ছেলে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, “নিহত ইমন মুন্সীগঞ্জের মাওয়ায় বসবাস করতেন। ঢাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ফিরে আসার পথে মাওয়াগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস তার বাইকটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।”
বাসটি আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *