আব্দুল রাহিম: দোহার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ সাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (২২ জুন) বাদ আসর দক্ষিণ শিমুলিয়া এলাকায় জানাযা দিয়ে দক্ষিণ শিমুলিয়া কবরস্থানে দাফন সম্পন্ন
করা হয়। মরহুমের গার্ড অব অনারে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, ফুলতলা শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ফাঁড়ির ইনচার্জ মো.শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ খালাসী, বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন রাজু, বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, বীর মুক্তিযোদ্ধা হালিম মোড়ল, মো. শাহজাহান খালাসী, মো. আজিজুর রহমান,মুমিন কাজীসহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ।
