বিনামূল্যে টিকা দিতে চাচ্ছে সরকার: স্বাস্থ্য সচিব

ডেস্ক রিপোর্ট : ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরকার করোনার টিকা বিনামূল্যে প্রদান করতে চাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো.আব্দুল মান্নান। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। তিনি আরও বলেন, বেসরকারি খাতে টিকা কিভাবে প্রয়োগ হবে, সেটাও সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হবে। তবে অবশ্যই সরকারি টিকা প্রদানের আগে নয় বলেও নিশ্চিত করেন তিনি। এর আগে হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্য বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সময় তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনের নামে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় অসন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *