বাবু খাইছো কেক কেটে সাফল্য উদযাপন

সেপ্টেম্বর মাসের ৫ তারিখে ইউটিউবে প্রথমবার আপলোড করা হয় ‘বাবু খাইছো’ শিরোনামের গানটি। এরপরেই হু হু করে এর ভিউ বাড়তে থাকে।

রসাত্মক ভঙ্গীতে আজকালকার প্রেমিক প্রেমিকাদের আলাপের ধরন তুলে ধরতেই গানটা তৈরি করা হয় বলে জানান মীর মাসুম।

মীর মাসুম বলেন, “আমরা বুঝিইনি গানটি এভাবে জনপ্রিয়তা পাবে। তবে গানটি যে ব্যাঙ্গাত্মক অর্থে তৈরি- এটাও কিন্তু পরে অনেকে বুঝেছে।”

তিনি জানান, ইউটিউবে লাইক যেমন আছে ডিসলাইকও তেমন আছে। তবে সেটা হয়তো উদ্দেশ্য না বোঝার কারণেই বলে তিনি মনে করেন।

গানটির কলাকুশলীরা শুক্রবার একটি ঘরোয়া আয়োজনে অংশ নিয়ে আরও জানান, আজকাল প্রেমিক প্রেমিকা পরস্পরকে ‘বাবু খাইছো’ বা এই ধরনের আলাপে অভ্যস্ত। এমন কী বিভিন্ন নাটকে এই ধরনের সংলাপের আতিশয্য চোখে পড়ার মতো।

নেহায়েত আনন্দ করার ছলে গানটি তৈরি করার পরিকল্পনা করেন মীর মারুফ ও মীর মাসুম।

গানটির কোরাস অংশটিতে কণ্ঠ দিয়েছেন তাসনিম আনিকা। কথা লিখেছেন মীর মারুফ।

গানটি মূলত একটি নাটকে ব্যবহার করা হয়েছে। নাটকটির নামও ‘বাবু খাইছো’। যা ১১ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায়।

প্রত্যয় হাসানের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছে ঈগল টিম’এর অন্যতম সদস্য আলম আশরাফ।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আফজাল সুজন, সুপ্ত, শুভ, ঈশানা, রকি খান, নাবিলা আলম পলিন, লাবণ্য চৌধুরী প্রমুখ। প্রযোজনা করেছেন ঈগল মিউজিকের কচি আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *