বাঁশ নিয়ে ঝগড়ার পর গৃহবধূর আত্মহত্যা

নগরের আকবরশাহ থানার বেলতলীঘোনা এলাকায় পাশের বাড়ির এক নারীর সঙ্গে বাঁশ নিয়ে ঝগড়ার জেরে হীরা বেগম (৩১) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির ক্রাইম সিন টিম।

আকবরশাহ থানার ইনস্পেকটর তদন্ত মো. আমিনুল হক বাংলানিউজকে জানান, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে হীরা বেগমের সঙ্গে পাশের বাড়ির এক নারীর সঙ্গে বাঁশ নিয়ে ঝগড়া হয়। বিষয়টি হীরার বাবা নিজেই মিমাংসা করে দেন। এরপর হীরার ভ্যানচালক স্বামী নিজের কাজে চলে যান। বিকেল চারটার দিকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহের খবর পেয়ে পুলিশ উদ্ধার করে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে দুই সন্তানের মা হীরা আত্মহত্যা করেছে। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *