বসিরপাড়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু: ঠাকুরগাঁও সদর উপজেলার বসিরপাড়া এলাকায় টাইলস বসানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আশরাফুল ইসলাম হৃদয় (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় সদর উপজেলার বরুনাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বরুনাগাঁও গ্রামের মো. রুবেল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বসিরপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে টাইলসের কাজ করছিলেন হৃদয়। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *