বলিউড তারকা শিল্পা শেঠি আবারও মা হলেন

বিনোদন ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় নায়িকা ছিলেন। ‘বাজিগর’ ছবিতে এখনো তার অভিনয় চোখে লেগে আছে ভক্তদের। ‘ধড়কন’ দিয়েও বাজিমাত করেছিলেন। তবে আজকাল আর সিনেমায় দেখা মিলে না। ব্যায়াম, টিকটক, সংসার, ব্যবসা- এইসব নিয়েই ব্যস্ততায় দিন কাটে অভিনেত্রী শিল্পা শেঠির।

রাজ কুন্দ্রার সংসারে বেশ সুখেই আছেন তিনি। সেখানে এলো সুখবর। ফের মা হলেন শিল্পা। সারোগেসির মাধ্যমে রাজ কুন্দ্রা এবং শিল্পার ঘরে এসেছে কন্যা সন্তান। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সদ্যজাতের এক ঝলক ছবি শেয়ার করে শিল্পা লেখেন, ‘ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন। অশেষ কৃতজ্ঞতা থেকে জানাচ্ছি আমাদের ঘরে নতুন সদস্যের আগমন হয়েছে। কুন্দ্রা পরিবারের কনিষ্ঠতম সদস্য সামিশা শেঠি কুন্দ্রা।’

ওই পোস্টে সামিশা কথার অর্থও বিষদে জানিয়েছেন শিল্পা। তিনি লিখেছেন, সংস্কৃতে ‘সা’ কথার অর্থ কিছু পাওয়া। এবং ‘মিশা’ একটি রুশ শব্দ যার অর্থ ‘ইশ্বরের মতো কেউ’। সামিশা কথার অর্থ ‘ইশ্বরের মতো কাউকে পাওয়া’।

শিল্পার ওই পোস্টে নতুন বাবা-মা’কে অভিনন্দন জানিয়েছেন বলি পাড়ার তারকারা। আর ভক্তদের শুভেচ্ছার বন্যাতে তো ভাসছেনই তিনি।

প্রসঙ্গত, ২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় শিল্পা শেঠির। ২০১২ সালে তাদের প্রথম সন্তান ভিয়ানের জন্ম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *