এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৬) নামে ১০ শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া এলাকার পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ নিখোঁজের ঘটনা ঘটে।
নিখোঁজ আরাফাত হোসেন শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আরাফাত তার চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতের মধ্যে পড়ে সে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই এলাকাবাসী নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ আরাফাত হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
