বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

 মো. নাজমুল হোসেন:  বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগ।  সোমবার দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধের বেদীতে জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো. এনামুর রহমান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল বাতেন মিয়া, সহ-সভাপতি কাজী শওকত শাহীন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত,  আলি আহসান খোকন, শাহাবুদ্দিন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিরাজ উদ্দিন, ফখরুল আলম সমর, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, সাকুর হোসেন, হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম, দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু, উপদপ্তর সম্পাদক নাহিদুল আলম নাদিম, সহ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনায় মাঠে থাকবে ঢাকা জেলা আওয়ামী লীগ। ’

সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, ‘দেশ ও মানুষের স্বার্থে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপোষ করেননি, তার কন্যা শেখ হাসিনাও করবেন না। দেশ গড়ার লক্ষ্যে দৃঢ় মনোবল নিয়ে তিনি এগিয়ে চলেছেন। এই পথে যত ঝড় আসুক আমরা তার সঙ্গে আছি, থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *