ফেসবুকের ৪টি কৌশল অবশ্যই জানা উচিত

ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী। ফেসবুক শুধু বন্ধুদের সঙ্গে যোগাযোগ বা ছবি-ভিডিও দেখে সময় কাটানোর মাধ্যম নয়। বর্তমানে ফেসবুকের মাধ্যমে পড়ালেখা হতে ব্যবসা বাণিজ্য সব করা যায়। সময়ের সঙ্গে ফেসবুকে এসেছে বেশকিছু পরিবর্তন। কিন্তু ফেসবুকে অনেক কিছুই আমাদের অনেকেরই অজানা। নিজেরদের নিরাপত্তা সুরক্ষার জন্য আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে জেনে রাখা ভাল।

 

ফেসবুকে উত্তরসূরি : মানুষের মৃত্যুর পরও ফেসবুক অ্যাকাউন্ট থেকে যায়। এটা তাঁর ডিজিটাল সম্পদ। তাই এর উত্তরসূরি রেখে যাওয়া সম্ভব। মানুষ চলে যাওয়ার পর তাঁর ফেসবুক কে দেখভাল করবে, তা আগেই ফেসবুককে জানিয়ে যাওয়া যায়। ফেসবুক সেটিংস থেকে সিকিউরিটিতে গিয়ে লিগাসি কন্টাক্ট নির্বাচন করা যাবে। সেখান থেকে একজনকে উত্তরসূরি নির্বাচন করে তাঁকে অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেওয়া যাবে।

এইচডি আপলোড : ফেসবুকে যখন আপনি কোনো ছবি বা ভিডিও আপলোড করেন, তখন ফেসবুক তা স্বয়ংক্রিয়ভাবে রিসাইজ করে নেয়। এতে জায়গা বাঁচে ও ডেটা কম খরচ হয়। কিন্তু চাইলে ছবি বা ভিডিও হাই ডেফিনিশন বা এইচডি হিসেবে আপলোড করা যাবে। এ জন্য এইচডি ফিচারটি চালু করতে হবে। সেটিংসে গিয়ে ভিডিও ও ফটোজের জন্য এইচডি অপশনটি চালু করে নিতে পারেন।

 

ফেসবুকের খুঁটিনাটি : ফেসবুকে প্রতিক্রিয়া জানানো, মন্তব্য করা থেকে শুরু করে যেসব কাজ আপনি করেন সেগুলো কোথায় থাকে তা কি জানেন? ফেসবুকের প্রোফাইল পেজে ‘অ্যাকটিভিটি লগ’ দেখতে পাবেন। সেখানেই আপনার পোস্ট, লাইক, মন্তব্য, ছবি, লাইভ ইভেন্টস-সবকিছু পাবেন। এটি শুধু আপনি দেখতে পাবেন। আপনার লগ ফিল্টার করতে পারবেন এখান থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *