ফেনী ও কুমিল্লার বনার্তদের মাঝে সুইডেন প্রবাসী ওয়াহিদুর রহমান রাহাত নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার: দক্ষিণ জয়পাড়া নিবাসী প্রয়াত মতিউর রহমান এবং পারুল আক্তারের সন্তান সুইডেন প্রবাসী ওয়াহিদুর রহমান রাহাত  নিজস্ব তহবিল থেকে ফেনী ও কুমিল্লার বনার্ত প্রায় দুইশত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। স্থানীয়দের সহযোগিতায় এই ত্রাণ প্যাকেজিং করা হয়। নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, পানিসহ বিভিন্ন খাবারের সমন্বয়ে এসব প্যাকেট করা হয়। প্যাকেজিং শেষে এসব ত্রাণ স্থানীয় যুব সমাজের সহযোগিতায় কুমিল্লা ও ফেনীতে ট্রাকে করে ইতোমধ্যে পাঠানো হয়েছে।

এই ব্যাপারে রাহাতের বোন পদ্মা সরকারি কলেজের প্রভাষক সুমাইয়া আক্তার জানান, ছোট বেলা থেকেই আমার ভাই রাহাত মানুষের সেবায় বিভিন্ন সময় ছুটে যেতো, সেই ধারাবাহিকতায় দেশের এই ক্রান্তিকালে সুদূর সুইডেন থেকে অর্থের যোগান দিয়েছে এসব ত্রাণ সংগ্রহ ও বিতরণের জন্য। আমি আমার ভাইয়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থী। সে যেনো এভাবে সারাজীবন দেশের মানুষের সেবা করে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *