প্রয়াত বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের বাড়িতে আগামীকাল ৪৯ তম সাধুর মেলা অনুষ্ঠিত

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:প্রতি বছরের ন্যায় এবারও প্রয়াত বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের নিজ বাড়ি মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা ৩ নং ওয়ার্ড আজিমপুর গ্রামে অল্প পরিসরে শুক্রবার ১ দিন ব্যাপি সাধুর মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজিমপুর ফকির মওলা দরবার শরিফ গদিনিসীন ও সাবেক পৌর মেয়র আবু নাঈম মো.বাশারের প্রয়াত পিতা বাউল সাধক আব্দুর রশিদ সরকার স্মরনে ২১ ফেব্রুয়ারি এ মেলার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায়  ২১ ফেব্রুয়ারি  শুক্রবার হচ্ছে ৪৯ তম এ মেলা।

এ মেলায় দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ভক্ত আশেকান ছুটে আসে। মেলাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় বইছে উৎসবের আমেজ। চলছে পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। কোনো প্রকার অনুদান ছাড়াই নিজ অর্থায়নে ফকির মওলা দরবার শরীফ গদিনিসীন আবু নাঈম মো.বাশার এ মেলার আয়োজন করে থাকেন। ইতিমধ্যে দুর-দুরান্ত থেকে লোকজন এ মেলায় আসতে শুরু করেছেন। মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে ভক্ত,আশেকানদের মধ্যে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। “পাক পাঞ্জাতন ও বিশ্ব মানবতার জয় হউক”এ শ্লোগান নিয়ে সাধুর মেলাকে সাফল্য ও স্বার্থক করতে ফকির মওলা দরবার শরিফের আয়োজক কমিটি সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *