প্রথমবারের মতো ৮ গরিলার দেহে মিলল করোনা ভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে প্রথমবারের মতো গরিলার শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস। যুক্তরাষ্ট্রের সান দিয়েগো চিড়িয়াখানায় আট গরিলাসহ মোট তিনটি প্রাণীর দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছেসোমবার (১১ জানুয়ারি) চিড়িয়াখানার নির্বাহী পরিচালক লিসা পিটারসন আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে বলেন, একসঙ্গে থাকা আটটি গরিলার দেহে ভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটির কাশিও হচ্ছে। ধারণা করা হচ্ছে, এখানকার কোনো কর্মীর দেহ থেকে প্রাণীগুলোর মধ্যে ভাইরাসটি ছড়িয়েছে।এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ৬ ডিসেম্বর থেকে জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সান দিয়েগো চিড়িয়াখানাটি। আক্রান্ত সব প্রাণীকেই আলাদা রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *