নারিশা ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা মো.আলমগীর হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার নারিশা পশ্চিমচর লঞ্চঘাট এলাকায় দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন। সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মত। দিনব্যাপী চিকিৎসা প্রদান করেন ঢাকা থেকে আগত অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ পেয়ে আলমগীর হোসনে কে ধন্যবাদ জানান সেবা গ্রহীতারা।

ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজক আলমগীর হোসেন নববাংলাকে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ছাত্র রাজনীতি থেকে মানষের কল্যাণে কাজ করেছি। করোনা ও বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে ছিলাম। পাশাপাশি শীতের শুরু থেকে দুস্থদের সহায়তা প্রদান করেছি। এবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে তিন দিন ব্যাপী ব্যাপক পরিসরে কার্যক্রম হাতে নিয়েছি। এই কার্যক্রমে বিভিন্ন ভাবে সহায়তা করায় তার বন্ধুমহলের সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন আমি সকলের সহায়তায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কীটতত্ত্ববিদ ড.কবিরুল বাশার,ডা: কাজী মাহবুবুর রহমান, মোশারফ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *