মো.রকিবুল হহাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জের সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৩ সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার(১৬ ডিসেম্বর) প্রত্যুষে ২১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচীর শুভ সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিংগাইর উপজেলা নির্বাহী পলাশ কুমার বসু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার,সিংগাইর থানা অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মো.ইসমাইল হোসেন,সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মো.বাশার,উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র্যলি ও সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দিবস উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন,কুচকাওয়াজ,শারীরিক কসরত প্রদর্শন,কোরিওগ্রাফি,মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
এতে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.তোবারক হোসেন লুঠু,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার,সিংগাইর সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান,থানার অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম,সহকারি কমিশনার(ভূমি) আব্দুল কাইয়ূম খান,বীরমুক্তিযোদ্ধা আলী ইস্কান্দার আহমেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,মুক্তিযোদ্ধা,আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
