নবাবগঞ্জের আগলায় কার্তিক পূণ্যাহ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা এলাকায় সনাতন ধর্মীয় উৎসব কার্তিক পূন্যাহ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে আগলা চৌকিঘাটা মহাশ্বশ্মানে নাম সংকীর্তন ও নারায়ন সেবার আয়োজন করা হয়।

মহাশ্বশ্মান কমিটির সভাপতি বাদল চন্দ্র সাহা (কবিরাজ), সাধারণ সম্পাদক রতন চন্দ্র সাহা, বিমল চন্দ্র বালা, প্রবীর সাহা, ইতালী প্রবাসী বিষ্ণুপদ সাহা জানান, প্রতি বছর কার্তিক মাসব্যাপি বাড়ি বাড়ি নগর কীর্তন শেষে অগ্রহায়ণ মাসের প্রথম দিন এ আয়োজন করা হয়। নারায়ন সেবায় আশপাশের গ্রামের প্রায় সহস্রাধিক ভক্তের আগমন ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *