নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৪০ উর্ধ্ব লিজেন্ড লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বিলপল্লী সবুজ সংঘের মাঠে এ খেলার আয়োজন করা হয়। ৪০ ঊর্ধ্ব বয়সীদের খেলা দেখতে মাঠে হাজারো মানুষ ভিড় জমায়। বাজনার তালে তালে মাঝ বয়সীদের খেলা দেখে অনেকেই আনন্দ উপভোগ করেন।

খেলায় বেলায়েত একাদশ ও স্বাধীন একাদশ অংশ গ্রহণ করেন। নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় সরাসরি ট্রাইব্রেকারে। এতে ৪-৫ গোলে স্বাধীন একাদশ বেলায়েত একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে বিলপল্লী সবুজ সংঘের সভাপতি রাজিবুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফয়সালের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ও স্থানীয় মুরব্বিরা উপস্থিত ছিলেন।
খেলায় চ্যাম্পিয়ন দলকে একটি গরু ও রানার্সআপ দলকে একটি ছাগল পুরস্কার দেওয়া হয়
