নবাবগঞ্জে হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলামের গসংযোগ

মো.কামাল হোসেন:  ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত দোহার নবাবগঞ্জ ঢাকা -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জহাফেজ মাওলানা নুরুল ইসলাম নবাবগঞ্জের চুরাইন ইউনিয়নে ব্যাপক গনসংযোগ করেছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (দোহার -নবাবগগঞ্জ)ঢাকা -১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম তার নির্বাচনী এলাকা জুড়ে ব্যাপক গণসংযোগের অংশ হিসেবে নবাবগঞ্জের চুরাইন ইউনিয়নে গনসংযোগ করেন।

এই গণসংযোগে স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী, কৃষক, যুবক ও প্রবীণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

তিনি সবার সাথে কুশল বিনিময় করেন এবং জনগনের নানা ধরনের সমস্যা শুনেন ও সমাধানের আশ্বাস দেন।

গনসংযোগ শেষে হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন “ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে জনগনের সব ধরনের অধিকার বুঝিয়ে দেওয়া হবে। সবাই সবার ন্যায্য অধিকার পাবে। ”

তিনি আরো বলেন, জনগণের সমর্থন ও ভোটাধিকারের মাধ্যমে তারা কেবল ক্ষমতা পরিবর্তন নয়, বরং সমাজের মৌলিক পরিবর্তন আনতে চান যেখানে দুর্নীতি থাকবে না এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালিত হবে।

গণসংযোগকালে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন দোকানে ও বাজারের অলীতে গলীতে
হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারপত্র বিতরণ করেন এবং হাতপাখা মার্কায় ভোট ও সমর্থন চান।
গনসংযোগ কালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবাবগঞ্জ থানা শাখার নেতাকর্মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *