নবাবগঞ্জে সরকারি জমি‌তে অবৈধভাবে পাকা ভবন করায় ভূমি দস্যু জাহাঙ্গীর‌কে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

 নিজস্ব প্রতি‌বেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের জয়নগর এলাকায় সরকারি জমির উপর অবৈধভাবে পাকা ভবন করার অপরাধে স্থানীয় জাহাঙ্গীর (৫০) নামে এক ভূমি দস্যুকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম। জাহাঙ্গীর আলম স্থানীয় খোরশেদ আলমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম গালিমপুর ইউনিয়নের জয়নগর এলাকায় আগলা ব্রিজ সংলগ্ন রাস্তার রেকর্ডীয় শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে পাকাভবন নির্মাণ করছিলেন জাহাঙ্গীর।

এ সময় তাকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালতে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড  প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সাথে সাথে নির্মাণ কাজ বন্ধ করা হয়।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, জাহাঙ্গীর আলম এলাকায় একজন কুখ্যাত ভূমি দস্যু নামে পরিচিত। থানা পুলিশ ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের যৌথ অভিযানে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ২৮ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, সরকারি জমি রক্ষা ও অবৈধ দখলদার উচ্ছেদে নবাবগঞ্জ উপজেলায় ভূমি দস্যুদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *