নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি উদযাপনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভুইয়া কিসমত।
এসময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক ড. শাফিল উদ্দিন মিয়া, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা রেজাউল হক, শাহিন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূর আলম, শ্রমিকলীগের আহবায়ক রাশেদ খান, কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
