নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের ২৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ এ প্রতিযোগিতার আয়োজন করেন।
প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। উদ্বোধক ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল।
সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আদনান খন্দকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যন্ত্রাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম. মনিরুজ্জামান তুহিন, ডা. মধুসুদন পাল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ইউসুফ হারুন টিপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যগণ ও শিক্ষকগণ। শেষে বিজয়ীরা প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
