নবাবগঞ্জে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও শোকের মাস পালন উপলক্ষে বৃক্ষরোপণ ও করোনায় কর্মহীন মধ্যবিত্ত পরিবারে খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণ করেছে এনজিও সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা শাখা থেকে ৩০টি মধ্যবিত্ত পরিবারকে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। পরে শাখা অফিস প্রাঙ্গণে ঔষুধী গাছের চারা রোপন করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন, কলাকোপা ইউনিয়ন পরিষদের সদস্য বাবুলাল মোদক, রিকের দোহার এরিয়া ম্যানেজার প্রদীপ চন্দ্র রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্রাঞ্চ ম্যানেজার মো. সিরাজুল ইসলাম। এছাড়া রিকের কর্মকর্তা-কর্মচারীসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *