নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামালসহ উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।
পরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গাছের চারা বিতরণ করা হয়।
