মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জে হিন্দু ধর্মাম্বলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডব পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। রোববার (২৫ অক্টোবর) বিকাল থেকে তিনি উপজেলার যন্ত্রাইল ইউনিয়ন, কলাকোপা ইউনিয়ন এবং শোল্লা ইউনিয়নের প্রায় ২০টি পূজামন্ডব পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে যেকোনো ধর্মাম্বলীরা তাদের স্ব-স্ব ধর্ম নির্ভিঘ্নে পালন করতে পারেন। আওয়ামীলীগ সরকার অসাম্প্রদায়িক সরকার। এই সরকার যতদিন ক্ষতায় থাকবে বাংলাদেশের প্রতিটি মানুষ সুখে শান্তিতে থাকবে।
অনুষ্ঠান মালায় যন্ত্রাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন নন্দলাল সিং, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলম, যন্ত্রাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক অনুপম দত্ত নিপু, আওয়ামীলীগ নেতা আশিকুজ্জামান হিরন, ফয়েজ আল-মাসুদ টুটুল, ইউসুফ হারুণ টিপু, মনিরুজ্জমান তুহিন, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ছাত্রলীগ নেতা রাজু, কামরুজ্জামান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
