ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বান্দুরা ইউনিয়নে সাদাপুর এলাকায় জায়িম (০৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। জায়িম উপজেলার সাদাপুর গোয়ালনগর এলাকার ফিনল্যান্ড প্রবাসী মো.মাসুদের ছেলে।
জানা যায়, সোমবার (১৪ জুলাই) বেলা আড়াইটার দিকে সাদাপুর খালের পাশে নিজ বাড়ির উঠানে খেলা করছিল জায়িম । কিছুক্ষন পর পরিবারের লোকজন জায়িমকে দেখতে না পেরে খোঁজাখুজি করে।
একপর্যায়ে তার পায়ের জুতা খালের পানিতে ভাসতে দেখে তারা। পরিবারের ধারনা জায়িম খালের পানিতে পরে গেছে।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দিলে তারা বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে পৌছে শিশুটিকে উদ্ধারে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে কোন সন্ধান পায় নি।
ঢাকা ফায়ার সার্ভিস সদরদপ্তরের সহকারি স্টেশন অভিসার আবুল খায়ের(৫০) বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলের ৬০০ গজ পর্যন্ত প্রায় ৩ ঘন্টা আমাদের ডুবুরি দল দিয়ে খোঁজাখোজি করেও শিশুটির কোন সন্ধান পাই নি। ধারণা করা হচ্ছে খালের পানির স্রোতে ভেসে ঘটনাস্থলের বাহিরে চলে গেছে
