নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম ‘স্বাস্থ্য মেলা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সাদাপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইন্তাজ চক্ষু হাসপাতাল, জনসেবা ক্লিনিক এবং এলাকাবাসী এর আয়োজন করেন।
দিনব্যাপি স্বাস্থ্য সেবায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু ও মাথাব্যাথা, গাইনি, মেডিসিন, ডায়াবেটিসের চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেয়া হয়। এছাড়া আল্ট্রাসনোগ্রাফী, উচ্চ রক্তচাপ, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন রোগের পরীক্ষা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ। সভাপতিত্ব করেন বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। উদ্বোধক ছিলেন কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ্ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি এ্ড. জাহিদ হায়দার উজ্জ্বল।
কৃষকলীগ নেতা আব্দুর রহিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি শেখ হান্নান উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক একেএম নাসির উদ্দিন, সাদাপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার, শিক্ষক আল-মেরাজ, উপজেলা তাঁতীলীগের সভাপতি মো. শহীদুল ইসলাম, যুবলীগ নেতা খন্দকার মাহবুব ইসলাম, ইন্তাজ চক্ষু হাসপাতাল কর্ণধার আব্দুর কাদের মামুন প্রমুখ।
সার্বিক তত্বাবধানে ছিলেন নবাবগঞ্জ ডোনার্স ক্লাবসহ শেখ সোহেল, আব্দুল রাজ্জাক, শেখ নজরুল ইসলাম, কাজী সুমন, সিদ্দিকুর রহমান, মো. আক্তার, নোবায়েদ নাফিস, তৌকিরসহ অনেকে।
