নবাবগঞ্জে চোলাই মদসহ আটক ৩ মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দেশীয় চোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলার হাড়ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. মহসিন (৫৫), মো. ইদ্রিস আলী (৬০) ও শেখ এবাদুল ইসলাম (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ, পিপিএম এর নেতৃত্বে এএসআই শিমুল শাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার হাড়ভাঙ্গা এলাকা থেকে পেশাদার এ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরে তাদের কাছ থেকে ৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, মাদক বিরোধী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *