নবাবগঞ্জে গুণিজন সম্মাননা

বিপ্লোব ঘোষ : ঢাকার নবাবগঞ্জের সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা ললিতকলা একাডেমির একযুগ পূর্তিতে আলোচনা সভা ও গুণিজন সম্মাননা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা সদর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এ অনুষ্ঠান করা হয়।

এতে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতিক আমির হোসেন, বিশিষ্ট কবি মানবেন্দ্র দত্ত, নারী জাগরণে কুমারী মাধুরী বণিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জন্য এম এ করিম, চলচ্চিত্র অভিনেতা জামিলুর রহমান শাখা, সাংস্কৃতিক সংগঠন শফিউর রহমান তোতা, নাট্য ব্যক্তিত্ব এজাজ আহমেদ পান্না, মঞ্চ অভিনেতা জাকির আহম্মেদ, সমাজসেবায় মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট, নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবকে সম্মাননা দেয়া হয়। রাতে সংগঠনের কর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এর আগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ থানার ওসি মো. মোস্তফা কামাল, কৈলাইল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বশির আহমেদ।

সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এজাজ আহমেদ পান্না। উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব আব্দুল মুহিত মৃধা দুলু, জাকির আহম্মেদ, সমাজকর্মী নাসির উদ্দিন আনন্দধারা ললিতকলা একাডেমির পরিচালক ওহামা আক্তার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *