নবাবগঞ্জে গার্বেজ সংরক্ষণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জে পরিবেশ সুরক্ষায় গার্বেজ সংরক্ষণাগারের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার কলাকোপা ইউনিয়নের সাহেবখালী এলাকায় এ কাজের উদ্বোধন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার্থে এডিপি (এলজিইডি) নবাবগঞ্জ উপজেলা এতে অর্থায়ন করেন। উপজেলা সদর কলাকোপা ইউনিয়নবাসীর বর্জ্য পদার্থ ও আবর্জনার প্রাথমিক সংরক্ষণের নির্ধারিত স্থান এটি। কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল এ কাজের বাস্তবায়ন করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, বিআরডিবির চেয়ারম্যান ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, আ.লীগনেতা ইউসুফ হারুন টিপু, একেএম মনিরুজ্জামান তুহিন, মাসুদুর রহমান, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, সাবেক ছাত্রলীগনেতা আসাদুজ্জামান রনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *