নবাবগঞ্জে ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ খবির উদ্দিন মৃধার মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহ-সভাপতি, ঢাকা জেলা(দক্ষিণ) টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক এবং নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন ও মোহনা টেলিভিশনের দোহার- নবাবগঞ্জ প্রতিনিধি সাংবাদিক খালিদ হোসেন সুমনের পিতা বিশিষ্ট ক্রীড়া সংগঠন ও শিক্ষাবিদ খবির উদ্দিন মৃধার ৫ম মৃত্যু বাষির্কী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার নিজ বাস ভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খবির উদ্দিন মৃধা ৪২ বছর প্রধান শিক্ষকতা জীবনে প্রথমে কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ে, নারায়নগঞ্জের বন্দর নবীগঞ্জ হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে, পরর্বতীতে ১৯৮৫ সনে নবাবগঞ্জের কুসুম কলি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে শিক্ষকতা জীবন শেষ করেন তিনি। এছাড়া নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান উপদেষ্টা, নবাবগঞ্জ ক্রীড়া সমিতি ও ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক, ঢাকা জেলা ক্রীড়া সমিতি ও ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক, নবাবগঞ্জ উপজেলার স্কাউটের কমিশনার, বাংলাদেশ রোইংফেডারেশন ও বাংলাদেশ স্কেটিং ফেডারেশনের সদস্য, স্বাধীনতা পরবতী বান্দুরা ইউনিয়নের ভাইস চেয়ারম্যান, দোহার নবাবগজ্ঞ কলেজের অভিভাবক সদস্য, গোল্লা সেনথেক্লাস ও হাসনাবাদ সেন্ট ইউফ্রেজিস বিদ্যালয় পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য, মাঝিরকান্দা কেন্দ্রীয় মসজিদের সাধারন সম্পাদক, কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির উপদেষ্টাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন তিনি। স্কাউটে বিশেষ অবদানের কারনে স্কাউটের সর্বোচ্চ সংগঠন পদক মেডেল অব মেরিট পুরষ্কার পান। ২০১৬ সালের ১৯ জানুয়ারি দিবাগত রাত পৌনে ৪টায় নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *