নবাবগঞ্জে আওয়ামী যুবলীগের কর্মী সভা

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের আওয়ামী যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শিকারীপাড়া স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়। বিকেল থেকে শুরু হয়ে রাত নয়টায় শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিকারীপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন ভার্চুয়ালী যুক্ত হয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং অনুষ্ঠানে উপস্থিত হতে না পেরে দুঃখ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ বাবুল মিয়া, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. সারোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক নুরে আলম ঢাকা জেলা পরিষদ সদস্য আরিফুর রহমান খান,শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলীমুর রহমান খান পিয়ারা, বারুয়াখালী ইউপি চেয়ারম্যান এমএ বারী বাবুল মোল্লা, শিকারীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম গণি, সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *