নবাবগঞ্জে আ.লীগের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার দুপুরে আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ সভা করা হয়। প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষ থেকে কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কসহ সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করেন এবং পরিচিত হন।
এর আগে সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান কিসমত ভূঁইয়ার নেতৃত্বে যুগ্ম আহবায়কও কমিটির সকল সদস্যদের সাথে নিয়ে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে দুপুরে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক-দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার ও আহবায়ক কমিটির ৬৪ জন সদস্য। শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ সালমান এফ রহমানসহ সকলের সুস্থাতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কমিটির সদস্য মো. ইব্রাহীম খলিল।
উল্লেখ্য, ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজীর আহমেদ ও সাধারণ সম্পাদক মো. মাবুবুর রহমান গত ১১ নভেম্বর বুধবার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ৬৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *