দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ প্রিমিয়ার লিগ ক্রিকেটের চুড়ান্ত খেলা সম্পন্ন হয়েছে। বুধবার সরকারি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৪ দলের এ টুর্নামেন্টর আয়োজন করে নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি। টানটান উত্তেজনাপূর্ণ চুড়ান্ত খেলায় নবাবগঞ্জের মিরা-মুসকান ক্রিকেট একাদশ ২ উইকেটে দোহার ক্রিকেটার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিকালে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে একটি মোটরসাইকেল ও রানারআপ দলকে একটি ফ্রিজ পুরষ্কার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূইঁয়া কিসমত সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, ইঞ্জি. আরিফুর রহমান সিকদার, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, সমাজকর্মী মো. সফিউদ্দিন।
উপস্থিত ছিলেন মিরা-মুসকান ক্রিকেট একাদশের উপদেষ্টা মশফিকুর রহমান পলাশ, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমির সভাপতি শেখ রাসেল, সাধারণ সম্পাদক মো. নাহিদ হোসেন প্রমুখ।
