নবাবগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ৭০০ মাস্ক বিতরণ

নবাবগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ৭০০ মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ‘মাস্ক পরার অভ্যাস করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজার বাসস্ট্যান্ড এবং নবাবগঞ্জ সদর চত্বর এলাকায় ৭০০ ব্যক্তির মাঝে মাস্ক বিতরণ করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারী, পুরুষ এবং শিশুদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। নবাবগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম শেখ পিপিএম এ কার্যক্রমের নেতৃত্ব দেন। মাস্ক বিতরণের আগে সকালে বান্দুরা বাজার এলাকায় বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দিয়ে র‌্যালি করা হয়।

এসময় সিরাজুল ইসলাম শেখ বলেন, আমাদের আইজি স্যারের নির্দেশে ঢাকা জেলার পুলিশ সুপার স্যারের পরামর্শে আমরা আজ থেকে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করলাম। আপনারা জানেন আমরা করোনার ২য় ধাপে রয়েছে। সকলের সচেতনতাই এই ২য় ধাপকে অতিক্রম করতে পারে। তাই আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে, নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তাই আসুন আমরা সকল ধরণের নিয়ম কানুন মেনে চলি। নিজে সুস্থ্য থাকি এবং অন্যকে সুস্থ্য থাকতে সহযোগিতা করি।

মাস্ক বিতরণ অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নের বিট পুলিশিংয়ের কর্মকর্তা এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *