মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :- নওগাঁর মহাদেবপুরে ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে ১লা জানুয়ারি ২০২১ নতুন বছরের প্রথম দিনে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। নববর্ষের প্রথম দিন শুক্রবার উপজেলার জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় ও মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু, মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, প্রধান শিক্ষক মোর্শারফ হোসেন, ইব্রাহীম সরকার ও আব্দুস সোবহান প্রমুখ।
