নওগাঁয় সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি

নওগাঁ জেলা প্রতিনিধি : করোনা ভাইরাস মোকাবেলায় সর্বজনীন স্বাস্থ্যনীতি চালু এবং জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে ২০ শতাংশ বরাদ্দের দাবিতে নওগাঁ জেলা বাম গনতান্ত্রিক জোট জেলা সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে। রবিবার (২১জুন) দুপুরে জেলা সিভিল সার্জন অফিসে সামনে ঘন্টাব্যাপী এই ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাম গনতান্ত্রিক জোটের সমন্বয় অ্যাড. মহসীন রেজা .বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সিপিবি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সভাপতি প্রদ্যুত ফৌজদার, সদর উপজেলা সাধারণ সম্পাদক আলীমুর রেজা রানা, বাসদ নেতা কালিপদ সরকার, সিপিবি নেতা মমিনুল ইসলাম স্বপন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *